লোগাং বেইলি সেতুর গোড়ায় গর্ত যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টানা বর্ষণ ও লোগাং নদীর ভাঙনে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি-দুধুকছড়া সড়কের লোগাং বেইলি সেতুর দক্ষিণ পাড় দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে গতকাল দুপুর থেকে পানছড়ি-দুধুকছড়া সড়কযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।খাগড়াছড়ি সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। অন্য কর্মচারীদের সহায়তায় অচিরেই পানছড়ি-দুধুকছড়া সড়কযোগাযোগ চালুর পদক্ষেপ নেওয়া হবে।