লোড-আনলোড শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পিয়াস আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ডাকা ধর্মঘট প্রত্যাহার করে গতকাল রোববার কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা।ফতুল্লা থানা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, রোববার সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, শ্রমিকনেতা পিয়াস গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শনিবার রাতে তাঁর ছোট ভাই জুয়েল বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের এখনো শনাক্ত করা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার রাতে ফতুল্লার আলীগঞ্জে থানার শ্রমিকনেতা পিয়াস আহমেঞ্চদকে গুলি করে দুর্বৃত্তরা।