প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের (পিডিবি) অসহনীয় লোডশেডিং বন্ধ, ঝুঁকিপূর্ণ পিলার ও বৈদ্যুতিক তার সংস্কারসহ বিদ্যুৎ কার্যালয়ের দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার দুপুরে ডোমার বাজার বাটার মোড়ে তরুণ নাগরিক ঐক্য পরিষদ এ মানববন্ধন করে। সংগঠনের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ডোমার উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আইয়ুব হোসেন, ব্যবসায়ী সামছুদ্দোহা, নুরুজ্জামান, মেহেদী হাসান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ ছাড়া ডোমার বিদ্যুৎ কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী অবৈধ বিদ্যুৎ-সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নীলফামারীর নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।