লোডশেডিংয়ে বিপাকে পরীক্ষার্থীরা বগুড়ায় বিদ্যুৎকেন্দ্রে হামলা
বগুড়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গত সোমবার রাতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় স্টেশন সড়ক অবরোধ করে রাখা হয়। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে ও পর্যাপ্ত সরবরাহের দাবিতে এলাকাবাসী এ হামলা ও অবরোধ করে।জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বগুড়ায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ১৩০ মেগাওয়াট। এর মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৬০ মেগাওয়াট এবং পল্লী বিদ্যুতের ৭৫ মেগাওয়াট। অথচ সরবরাহ পাওয়া যাচ্ছে মোট চাহিদার অর্ধেকেরও কম। মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২২ ও পল্লী বিদ্যুৎ ১৮ মেগাওয়াট পাচ্ছে। এই কম সংখ্যক বিদ্যুৎ নিয়ে এলাকা ভাগ করে লোডশেডিং করা হচ্ছে। কোন এলাকায় কতক্ষণ লোডশেডিং করা হবে তা বিদ্যুতের চাহিদার ওপর করা হচ্ছে।নিশিন্দারা স্নিগ্ধা আবাসিক এলাকায় বসবাসরত কলেজশিক্ষক রফিকুল ইসলাম বলেন, ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং করা হচ্ছে। বিদ্যুৎ যতক্ষণ থাকে তার তিন গুণ লোডশেডিং করার ফলে এই গরমের মধ্যে চরম কষ্ট করতে হচ্ছে। সামনে এইচএসসি পরীক্ষা। শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার আর মাত্র এক সপ্তাহ বাকি। ২০ থেকে ৩০ মিনিট বিদ্যুৎ থাকলে তো দুই ঘণ্টা নেই। এতে পড়া শেষ করা যাচ্ছে না।—কথাগুলো বলেন, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এবারের পরীক্ষার্থী নাসিমুল। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে বিদ্যুতের লোডশেডিংয়ের পরেও ঢাকা থেকে সরাসরি বিদ্যুৎ উপকেন্দ্রের সংযোগ বন্ধ করে দিয়ে লোডশেডিং করা হচ্ছে। ঢাকা থেকে সিস্টেম কন্ট্রোল অ্যান্ড ডেটা ইকুজেশন নামের একটি প্রতিষ্ঠান সারা দেশে সরাসরি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে যখন-তখন। এ ছাড়া লোড ডেসপাস সেন্টার (এলডিসি) ঢাকা থেকে সরাসরি বগুড়ার পাঁচটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চারটির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বগুড়া বিদ্যুৎ উন্নয়ন সরবরাহ-১-এর নির্বাহী প্রকৌশলী বলেন, বর্তমানে যে বিদ্যুৎ উপাদন হচ্ছে তার আলোকে বগুড়ায় পিডিবি বিদ্যুৎ পাচ্ছে ২২ মেগাওয়াট। এই কম বিদ্যুৎ নিয়ে ভাগ করে সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ কার্যালয়ের প্রতিবেদনগুলো পাঠাতেও সমস্যায় পড়তে হচ্ছে। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। তাই দিয়ে বোরো সেচ দেওয়া হচ্ছে। তবে দুদিন ধরে এই বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ চাহিদা ৭০ মেগাওয়াট। সরবরাহ পাওয়া যাচ্ছে ১৪ থেকে ২০ মেগাওয়াট।ফুলবাড়ীতে অভিযোগকেন্দ্রে ভাঙচুরফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনগণ গত সোমবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী পল্লী বিদ্যুতের অভিযোগকেন্দ্র ভাঙচুর করেছে। এতে অফিসের সাইনবোর্ড ও বিদ্যুতের মিটার ভেঙে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন, ‘মোটরের (বৈদ্যুতিক সেচপাম্প) সুইচ অন করার কিছুক্ষণ পর কারেন্ট যায়, এমন করি আবাদ হামার গুলার হবার নয়। হামরা গুলা ২৪ ঘণ্টায় ১০ ঘণ্টা কারেন্ট চাই, কিন্তুক হামাক দেয় তিন থাকি চার ঘণ্টা তাতে কি হয়?’কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ফুলবাড়ী অভিযোগকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মো. মোস্তফা কামাল জানান, ফুলবাড়ীর চাহিদা চার মেগাওয়াট। আমরা পাই অর্ধেক, দিনে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা। তিনি বলেন, ‘লালমনিরহাটে ব্রেকারের ক্ষমতা ১২ মেগাওয়াট। এর বেশি কুড়িগ্রামে বিদ্যুৎ আসে না। অথচ প্রতিদিন প্রয়োজন ২০ মেগাওয়াট।