লোডশেডিংয়ের প্রতিবাদে ফটিকছড়িতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল মঙ্গলবার পাঁচ শতাধিক মানুষ বিক্ষোভ করেছে। এ সময় তারা পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে অবরোধসহ নানা কর্মসূচি দেওয়ারও হুমকি দেয়।ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার সুয়াবিল, নাজিরহাট, দৌলতপুর, কুম্ভারপাড়া, রোসাংগিরী ইউনিয়নের প্রায় আট হাজার গ্রাহক তীব্র লোডশেডিংয়ের কারণে দুর্ভোগে রয়েছে। এর প্রতিবাদে দুপুরে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নাজিরহাট পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যায়। সেখানে কাউকে না পেয়ে তারা কার্যালয়ের প্রধান ফটকে এক ঘণ্টা অবস্থান ধর্মঘট করে। এ সময় নাজিরহাট হাসপাতাল সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।