লোডশেডিংয়ের প্রতিবাদে ফরিদগঞ্জে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা লোডশেডিংয়ের প্রতিবাদে গত রোববার চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। ওই দিন সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলাসংলগ্ন চাঁদপুর উপজেলা সদরের বাগদী গ্রামের বাসিন্দারা সড়ক অবরোধ করে লোডশেডিংয়ের প্রতিবাদে স্লোগান দেয়। ক্ষুব্ধ মানুষ রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অবরোধের ফলে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার মধ্যে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় রাস্তার দুই পাশে বহু যানবাহন আটকা পড়ে।বিক্ষোভকারীদের ভাষ্যমতে, রোববার প্রায় সারা দিনই বাগদী এলাকায় বিদ্যুৎ ছিল না।