লোভ অশোক সেনকে স্পর্শ করতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোভ, অবক্ষয়, দুর্নীতি, দারিদ্র্য কোনো কিছুই সাংবাদিক অশোক সেনকে স্পর্শ করতে পারেনি। তিনি কথায়, কাজে ও লেখায় ছিলেন একজন পরিচ্ছন্ন মানুষ। নিরহংকারী, সত্ ও প্রচারবিমুখ এ মানুষটির কর্ম সমাজের জন্য মাইলফলক। যশোরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রথিতযশা সাংবাদিক অশোক সেনের নাগরিক স্মরণসভায় বক্তরা এ কথা বলেন।গতকাল শুক্রবার বিকেলে যশোর উদীচীর মঞ্চে নাগরিক কমিটির আহ্বায়ক কাজী রবিউল হকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অশোক সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভায় অশোক সেনকে বাঁচিয়ে রাখার জন্য তাঁর নামে শহরের গুরুত্বপূর্ণ একটি সড়কের নামকরণ ও স্মারকগ্রন্থ প্রকাশের প্রস্তাব করা হয়।সভায় স্মৃতিচারণামূলক বক্তব্য দেন যশোর পৌরসভার মেয়র এস এম কামরুজ্জামান, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক এম এ ওয়ারেছ, সমকাল পত্রিকার সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত, রাজনীতিক কাজী আবদুস শহীদ, শরীফ আবদুর রাকিব, রবিউল আলম, অনিল বিশ্বাস, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, আবুল হোসেন, মাহবুবুর রহমান, পৌর কাউন্সিলর আনিছুর রহমান, শিক্ষাবিদ আমিরুল আলম খান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ-দৌলা, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, যশোর ইনস্টিটিউটের সভাপতি রবিউল আলম, সাংবাদিক আমিনুর রহমান, প্রয়াত অশোক সেনের একমাত্র ছেলে অর্ণব সেন, সুরাইয়া শরীফ, আবু সালেহ, বন্ধুসভা যশোরের সভাপতি ইকবাল হোসেন, সাইফুজ্জামান, সুকুমার দাস প্রমুখ।আমাদের কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, অশোক সেনের শ্রাদ্ধানুষ্ঠান গতকাল শুক্রবার সকালে কেশবপুর উপজেলার কেশবপুর বাসস্ট্যান্ড এলাকায় তাঁর নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে অর্ণব সেন তাঁর বাবা অশোক সেনের আত্মার সদ্গতির জন্য ধর্মীয় আচার পালন করেন।এদিকে অশোক সেন স্মরণে কেশবপুরের মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে শহরের ত্রিমোহনী মোড়ে পাঠাগারের নিজস্ব কার্যালয়ে শোকসভা হয়। শোকসভায় সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিল।শোকসভার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়। পাঠাগারের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, মনি মোহন ধর, প্রণব বিশ্বাস, আবু বক্কর সিদ্দিকী, অসিত কুমার মোদক, তপন কুমার ঘোষ, মতিয়ার রহমান, সুব্রত ধর, মফিজুর রহমান, দিলীপ মোদক, মেহেদি হাসান ও অশোক সেনের ছেলে অর্ণব সেন।