লোভ ও চাপের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সরকারি-বেসরকারি খাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের লোভ ও চাপের ঊর্ধ্বে থেকে কাজ করতে চার্টার্ড অ্যাকাউনট্যান্টদের (সিএ) প্রতি আহ্বান জানিয়েছেন।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গতকাল রোববার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসসের।জিল্লুর রহমান চার্টার্ড অ্যাকাউনট্যান্টদের উদ্দেশে বলেন, ‘কর্তব্য পালনে আপনাদের দেশপ্রেম, সততা ও আন্তরিকতার প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।’ আর্থিক প্রশাসন ও অর্থনৈতিক ব্যবস্থাপনা বজায় রাখতে অবশ্যই স্বচ্ছ ও জবাবদিহি থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণ করা সম্ভব নয়।সমাবর্তনে মোট ২৩২ জন অ্যাকাউনট্যান্ট এসিএ (অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্ট) সার্টিফিকেট লাভ করেন। কৃতিত্বপূর্ণ একাডেমিক ফলের জন্য রাষ্ট্রপতি সুরাইয়া জান্নাত খানকে স্বর্ণপদক দেন।অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিক। স্বাগত বক্তৃতা করেন আইসিএবির সভাপতি পারভীন মাহমুদ। এ ছাড়া আইসিএবির সহসভাপতি মো. আবদুস সালামও বক্তৃতা করেন।