আফ্রিকার দেশ লাইবেরিয়ায় গিয়ে গ্রেপ্তার হয়েছেন ৩৬ জন বাংলাদেশি০ অবৈধ অনুপ্রবেশের দায়ে লাইবেরিয়ার মানব পাচারবিরোধী টাস্কফোর্স তাদের গ্রেপ্তার করেছে। লাইবেরিয়া সরকার জানিয়েছে, ভালো কাজ আর উচ্চ বেতনের লোভ দেখিয়ে এই শ্রমিকদের বাংলাদেশ থেকে এখানে পাঠিয়েছিল একটি চক্র। এর সঙ্গে টক ফুসিয়ান নাপেই নামের একটি লাইবেরিয়ান কোম্পানি জড়িত বলে জানা গেছে। এই প্রতিষ্ঠানটির কর্ণধারকেও গ্রেপ্তার করেছে লাইবেরিয়ার পুলিশ।অল আফ্রিকা ডট কম এবং আফ্রিকান নিউজ এজেন্সিতে ৭ এপ্রিল প্রকাশিত এক সংবাদে এই ৩৬ জন বাংলাদেশির গ্রেপ্তারের বিষয়টি প্রকাশিত হয়েছে।লাইবেরিয়ার শ্রমমন্ত্রী ও মানব পাচারবিরোধী টাস্কফোর্সের প্রধান তিওয়ান গংলু সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশিদের গ্রেপ্তারের বিষয়টি জানান। মন্ত্রী জানান, অভিবাসন কর্মকর্তারা আটক বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করছেন।শ্রমমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়, সন্দেহজনক গতিবিধির কারণে ৪ মার্চ লাইবেরিয়ার পাচারবিরোধী টাস্কফোর্স মোট ৩৬ বাংলাদেশিকে আটক করে। আটক হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা মোট ৪২ জন ছিলেন। এর মধ্যে পাঁচজন দালালও ছিলেন। ওই পাঁচজন পালিয়ে গেছে। যাওয়ার সময় এক শ্রমিককেও তাঁরা নিয়ে গেছে।টাস্কফোর্সের প্রধান তিওয়ান বলেন, এই বাংলাদেশিরা সবাই রবার্টস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের (আরআইএ) বিমানবন্দরের মাধ্যমে লাইবেরিয়ায় ঢুকেছেন। আরআইএ বিমানবন্দরটি লাইবেরিয়ার হার্বেল শহরে অবস্থিত। সেখান থেকে ৩৫ কিলোমিটার দূরে রাজধানী মনোরোভিয়া।মন্ত্রী বলেন, আরআইএ বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা মোটামুটি ভালো। কাজেই কীভাবে তারা বিমানবন্দর পার হলো, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রী জানান, সন্দেহজনক গতিবিধির কারণে ওই ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মন্ত্রী বলেন, তাঁরা বাংলাদেশের কিছু দালালকে দুই লাখ ১০ হাজার টাকা (তিন হাজার ডলার) দিয়ে এসেছেন। তাঁদের বলা হয়েছে, লাইবেরিয়া একটি সম্ভাবনাময় দেশ। সেখানে গেলে অনেক টাকা বেতন পাওয়া যাবে। টেক্সটাইল খাতে কাজ করার কথা বলে শেষ পর্যন্ত তাঁদের আনা হয়। লিবিয়ার শ্রমমন্ত্রী বলেন, এই শ্রমিকদের বাংলাদেশ থেকে আনার ব্যাপারে লাইবেরিয়ান টক ফিউশন নিপেই নামের একটি কোম্পানি জড়িত ছিল বলে জানা গেছে। এই কোম্পানির চেয়ারম্যান সামুয়েল নেপেইকেও পুলিশ গ্রেপ্তার করেছে। লিবিয়ার শ্রমমন্ত্রী বলেন, গ্রেপ্তার ৩৬ জনরই নিরীহ কর্মী। তাই সরকার তাঁদের ছেড়ে দিতে চায়। বিষয়টি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) লাইবেরিয়ার কার্যালয়কে জানানো হয়েছে। বিষয়টি জানতে আইওএমের ঢাকার কর্মকর্তা আসিফ মুনীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, লাইবেরিয়া এবং আইওএমের কার্যালয় থেকে তাঁদের ৩৬ বাংলাদেশির গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। আইওএম তাঁদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু টাকার অভাবে তাঁদের সেখান থেকে আনা যাচ্ছে না। বিষয়টি প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।ওই শ্রমিকদের সর্বশেষ অবস্থা জানতে লাইবেরিয়ার জাতিসংঘের মিশনে বাংলাদেশের সেনা কর্মকর্তাদের সঙ্গে গতকাল টেলিফোনে যোগাযোগ করা হয়। করপোরাল জাফর নামের এক সেনা সদস্য টেলিফোনে জানান, ওই ৩৬ বাংলাদেশি এখন রাজধানী মনোরোভিয়ার জেলে আছেন বলে তাঁরা জানতে পেরেছেন। মানবাধিকার সংস্থাগুলো তাঁদের মুক্তির চেষ্টা করছে।লাইবেরিয়ায় কীভাবে বাংলাদেশের লোক যাচ্ছে জানতে চাইলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, কীভাবে এই লোকগুলো লাইবেরিয়ায় গেল, সেটি তদন্ত হওয়া দরকার।