লোভে 'জিনের বাদশা'র খপ্পরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে হতদরিদ্র এক দম্পতি কথিত জিনের বাদশার খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ওই দম্পতির বাড়ি উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারবিঘা গ্রামে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই গ্রামের আবদুর রাজ্জাক (২৮) ও তাঁর স্ত্রী তছকিনা বেগম (২৪) দিনমজুরি করে সংসার চালান। তছকিনা বেগম অভিযোগ করেন, সপ্তাহ খানেক আগে এক রাতে ০১৭৭৩৬৭৪৪৩৮ নম্বর থেকে তাঁর মুঠোফোনে এক ব্যক্তি ফোন করে। অপর পাশ থেকে নিজেকে জিনের বাদশা বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তি বলে, ‘তুই মা দুই হাজার টাকা দিস। ওইটা দিয়া মিলাদ করিয়া তোকে একটা ধন দেব।’ এরপর এ কথা কাউকে বলতে নিষেধ করে কথিত জিনের বাদশা। বললে তাঁদের তিন সন্তানের ওপর আঘাত আসবে বলে হুঁশিয়ার করা হয়। এ কথা শুনে গৃহবধূ পরের দিন কাউকে না জানিয়ে কথিত জিনের বাদশার দেওয়া মুঠোফোন নম্বরে টাকাটা বিকাশ করে পাঠিয়ে দেন।