লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় গত শনিবার দিবাগত রাতে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। সরকারপাড়ার ভাড়া বাড়ির বাসিন্দা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লোহাগড়া বাজার শাখার কর্মকর্তা জয়নাল আবেদিনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
৪ জুলাই পৌর এলাকার কলেজপাড়ায় সাইফুল ইসলাম ও ২৪ জুলাই চিকিৎসক শাহ ফয়েজ আলমের বাড়িতে ডাকাতি হয়।
জয়নাল আবেদিন জানান, ১০-১২ জনের একদল ডাকাত তাঁর একতলা ভাড়া বাড়ির গ্রিল কেটে রাত দুইটার দিকে ভেতরে ঢোকে। এ সময় ধারালো অস্ত্রের মুখে তাঁদের বেঁধে ১০ ভরি স্বর্ণালংকার, দুটি মুঠোফোন ও প্রায় তিন হাজার টাকা লুট করে। ঘরে বেশি নগদ টাকা না থাকায় প্রায় দেড় ঘণ্টা তাঁদের মারধর করা হয়।