প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর জাপানে ২৩তম বিশ্ব স্কাউটস জাম্বুরিতে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তারা হলো শ্রেয়া সিংহ, ইশরাত জাহান ও মারিয়া আক্তার। বাংলাদেশ স্কাউটসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক ইকবাল হাসান জানান, জাপানের ইয়াগুমাচি শহরে ২৮ জুলাই থেকে বিশ্ব স্কাউটস জাম্বুরি শুরু হয়েছে। চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। নড়াইলের শুধু লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষার্থী এতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। খুলনা অঞ্চল থেকে মোট অংশ নিচ্ছে নয়জন।