লোহাগাড়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনে ইসি সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. সিরাজুল ইসলাম। ২৯ আগস্ট দুপুর ১২টায় পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে তিনি নতুন ভোটারদের সঙ্গে আলাপ করেন।
এ ছাড়া পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল বাতেন, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সফিকুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনূর রহমান প্রমুখ। সভায় রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে এ ব্যাপারে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান ইসি সচিব।