লোহাগাড়ায় শিবির ক্যাডার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিফুর রহমান (২৫) নামের এক শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় বটতলী বাস স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।