লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আধুনগর বাজারে গতকাল শনিবার সকালে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তাঁর নাম মো. ইছহাক (৫০)। তিনি উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় পাটিয়ালপাড়ার বাসিন্দা। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মো. ইছহাক একজন পান ব্যবসায়ী। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে স্থানীয় লোকজন প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দোহাজারী হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গাড়িটি জব্দ করা হয়েছে।