লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে বাস ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের (স্থানীয়ভাবে ম্যাজিক গাড়ি নামে পরিচিত) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল রোববার দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানচালক মো. ওসমান (৪৫) ও মো. মোরশেদ (৩৩)। ওসমানের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। মোরশেদ লোহাগাড়া উপজেলার লোহারদীঘির পাড় এলাকার বাসিন্দা। আহত ও নিহত ব্যক্তিরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।
চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করে থানায় আনা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন।