লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। গত রোববার গভীর রাতে চুনতি বনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান ইয়াছিন আরাফাত (২৫) ও মাহবুবল আলম (২৮)। তাঁদের বাড়ি লোহাগাড়ার বড়হাতিয়া ও পদুয়ায়। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
লোহাগাড়ার চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি থানা হেফাজতে রয়েছে।