প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়া উপজেলায় গত ২৮ অক্টোবর দুপুরে অষ্টম জাতীয় বেতন স্কেলে বৈষম্য নিরসন ও মর্যাদা বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় প্রশাসনের ক্যাডার ও নন ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হানিফ ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বেতন বৈষম্যের ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে একই ভূমিকা পালন করলেও বেতন স্কেলে ক্যাডারদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। মানববন্ধনে ছয় দফা দাবি উত্থাপন করেন বক্তারা। — লোহাগাড়া প্রতিনিধি