চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগাড়ার ২৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ঝড়-বৃষ্টির মধ্যেও কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়।পুলিশ সদর দপ্তরে পাঠানো জেলা পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, এ দুই উপজেলায় আওয়ামী লীগের সমর্থক সাতজন, জামায়াতের সাতজন, এলডিপির পাঁচজন এবং দুজন করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।লোহাগাড়া: নয় ইউপির ছয়টিতে ভোট হয়। মামলাসংক্রান্ত জটিলতার কারণে বাকি তিনটিতে ভোট হয়নি।ছয়টি ইউপির মধ্যে এলডিপির সমর্থক দুজন, জামায়াতের দুজন এবং আওয়ামী লীগ ও বিএনপির একজন করে চেয়ারম্যান জয়ী হন।এলডিপির দুজন জয়ী চেয়ারম্যান প্রার্থী হলেন পুটিভিলায় মো. ফরিদুল আলম ও পদুয়ায় মো. লেয়াকত আলী চৌধুরী। জামায়াতের দুজন হলেন বড় হাতিয়ায় মো. জুনায়েত ও চরম্বায় মো. সাদাত উল্লাহ। এ ছাড়া চুনতিতে আওয়ামী লীগের সমর্থক জয়নুল আবেদিন ও কলা উজানে বিএনপির সমর্থক মো. ওয়াহেদ জয়ী হন। সাতকানিয়া: ১৭টি ইউপির ছয়টিতে আওয়ামী লীগের সমর্থক, পাঁচটিতে জামায়াত, তিনটিতে এলডিপি এবং দুটিতে স্বতন্ত্র ও একটিতে বিএনপির প্রার্থী জয়ী হন।আওয়ামী লীগের সমর্থক জয়ীরা হলেন আমিলাইষে সরওয়ার উদ্দিন চৌধুরী, ধর্মপুরে মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, বাজালিয়ায় নুরুল আমিন সিকদার, নলুয়ায় নুরুল আবচার, খাগরিয়ায় মোহাম্মদ জসিম উদ্দিন ও ছদাহায় মোসাদ হোসেন চৌধুরী।জামায়াতের সমর্থক জয়ীরা হলেন সোনাকানিয়ায় মো. নুর আহমদ, সাতকানিয়া সদরে মাহমুদুল হক, মাদার্শায় মোহাম্মদ ইব্রাহীম, কাঞ্চনায় মোজাফ্ফর আহমদ এবং চরতিতে রেজাউল করিম। এলডিপির সমর্থক জয়ীরা হলেন এওচিয়ায় মাহমুদুল হক চৌধুরী, পুরানগড়ে রাশেদ হোসেন সিকদার ও পশ্চিম ঢেমশায় সরওয়ার কামাল। স্বতন্দ্র জয়ী চেয়ারম্যানেরা হলেন কেওচিয়ায় নুর হোসেন ও ঢেমশায় রমজান আলী মো. সাইফুল্লাহ্ এবং কালিয়াইশেরে বিএনপির সব্বির আহমদ।