লোহাগাড়ার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের জামিন নামঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল আবছারসহ জামায়াতের ছয় নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল রোববার জামায়াতের ওই ছয় নেতা-কর্মী স্থানীয় সাংসদ আবু রেজা নদভীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রামের একটি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পুলিশ জানায়, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ছাড়া বাকি পাঁচজন হলেন মো. শফি, মোস্তাক খন্দকার, মো. মাহফুজ, মো. নাসির উদ্দিন ও কাজী জসিম।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি চুনতিতে জামায়াত-শিবিরের কর্মীরা স্থানীয় সাংসদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।