লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ২৮ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি হয়। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এ চিঠি আসে।২০০৫ সালে লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর ওপর হামলা এবং তাঁর সহযোগী আবদুর রাজ্জাককে খুন করে দুর্বৃত্তরা। হামলাকারীরা খোরশেদ আলমের লাইসেন্স করা বন্দুকও লুট করে। ওই ঘটনায় তাঁর ছোট ভাই মোরশেদুল আলম চৌধুরী বাদী হয়ে লামা থানায় মামলা করেন। মামলার ৫ নম্বর আসামি ফরিদুল আলম পরে পুটিবিলা ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন।