লোহাগাড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সহিদুল হকের বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে।
সহিদুল হক জানান, ওই দিন রাতে বাড়িতে ছিলেন না। পেট্রলের আগুনে তাঁর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার সঙ্গে জামায়াত-শিবির জড়িত বলে মনে করেন।
তিনি জানান, আওয়ামী লীগ করার অপরাধে আমার বাড়িতে তারা আগুন দিয়েছে। বর্তমানে তিনি পটিয়া শাহচান্দ আউলিয়া মাদ্রাসায় কর্মরত।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
উল্লেখ্য, লোহাগাড়ায় কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর থেকে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবির।