লোহাগাড়ায় কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যেগে ১১ ফেব্রুয়ারি বাল্যবিয়ে প্রতিরোধ, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন ও পুষ্টি এবং পরিবার পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল প্রতিবেদন পাঠ করেন লোহাগাড়া উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা মোজাম্মেল হক। লোহাগাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় এলাকার পেশাজীবী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বাল্যবিয়ের ক্ষতিকর দিক, জন্মনিয়ন্ত্রন, মা ও শিশুর পুষ্টির বিষয়ে আলোচনা হয়।