লোহাগাড়ায় চুরির দায়ে আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে চুরি করার অপরাধে স্থানীয় লোকজনের সহায়তায় তিন পেশাদার চোরকে আটক করা হয়।আটক করা ব্যক্তিরা হলেন, চুনতির সাইফুল ইসলাম, নেজাম উদ্দিন এবং অপরজন চকোরিয়ার জয়নাল আবেদীন। তাঁদের বিরুদ্ধে এলাকায় চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসী। জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা গত বুধবার দিবাগত রাতে চুনতি খলিফার পাড়ার জনৈক আবদুল হাকিম, মো. ইসলাম, লালমিয়া ও নাসির উদ্দিনের বাড়িতে স্বর্ণালংকারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস চুরি করেন।ওই সময় স্থানীয় গ্রামবাসী তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান জানান, চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।