লোহাগাড়ায় জঙ্গিবাদবিরোধী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে গতকাল শনিবার দুপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে উপজেলা সদর পর্যন্ত গিয়ে আবার মাদ্রাসায় ফিরে আসে।
পরে মাদ্রাসা মাঠে সমাবেশ হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল করিম আনসারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আরমান বাবু। বক্তব্য দেন সাহেদুল ইসলাম, মাহমুদুল হক ওসমানী, সোহেল রানা প্রমুখ। সঞ্চালনা করেন মুহাম্মদ শহীদুল্লাহ।