লোহাগাড়ায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা রাজঘাটা এলাকায় গত শনিবার দিবাগত রাতে জনৈক মোজাফ্ফর আহমদ ও আবুল কাশেমের বাড়িতে ডাকাতি হয়। জানা যায়, ১৪-১৫ জনের ডাকাত দল ওই দুই বাড়িতে হানা দেয়। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন, কাপড়চোপড়সহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় দুটি গুলি করে। খবর পেয়ে লোহাগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। লোহাগাড়া থানার এস আই আবদুল হক জানান, ইতিমধ্যে আমরা দুই ডাকাতকে গ্রেপ্তার করেছি।