লোহাগাড়ায় দক্ষিণ জেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ফৌজুল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার লোহাগাড়া সদর থেকে ফৌজুল কবিরকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, ফৌজুল কবিরের বিরুদ্ধে অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
তবে ফৌজুল কবির তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন এবং থানায় পুলিশ শারীরিক নির্যাতন করে বলে জানান।
এ ব্যাপারে ফৌজুল কবিরকে গ্রেপ্তারের নিন্দা এবং মামলা প্রত্যাহারের দাবি জানান দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি নাজমুল মোস্তফা।