প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী কাঁচাবাজারে অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত মাছ বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতার প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারা দিবার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।সূত্র জানায়, বাজারের মাছ বিক্রেতা নেপাল বড়ুয়া ও আবদুল কুদ্দুসের দোকানের মাছ পরীক্ষা করে ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়।