লোহাগাড়ায় দুর্বৃত্তদের হামলায় আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় ডলু বনবিট কার্যালয়ে গত শনিবার দুর্বৃত্তদের হামলায় বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ ও ফরেস্ট গার্ড (এফজি) জিল্লুর রহমান আহত হয়েছেন। তাঁদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় ইসহাক আলী সড়কের পাশে লাগানো গাছ কাটার অভিযোগকে কেন্দ্র করে ওই হামলার ঘটনা ঘটে।সূত্র জানায়, সম্প্রতি বনবিট কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে গাছ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এতে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে বনবিট কার্যালয়ে হামলা চালায়। হামলায় ডলু বনবিট কর্মকর্তাসহ দুজন আহত হন। হামলাকারীরা ওই কার্যালয়ের আসবাব ও একটি মোটরসাইকেল ভাঙচুর এবং নগদ টাকা ও একটি মুঠোফোনের সেট নিয়ে যায়।এ ব্যাপারে বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ ১৩ জনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খন্দকার মো. ইসমাইল বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।