লোহাগাড়ায় নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সদর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে নগরের লেডিস ক্লাব থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন বলেন, রাত নয়টার দিকে এনামুল হককে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি এবং ৩ ও ৪ মার্চ লোহাগাড়া এলাকায় জামায়াত-শিবিরের চালানো তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় এনামুল হকও আসামি। লোহাগাড়া সদরে অন্তত ১০টি ব্যাংকে ব্যাপক ভাঙচুর ও বুথ লুটের ঘটনায় তাঁর সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশের কর্মকর্তাদের ধারণা। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, এনামুল হক জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। নাশকতার সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে তাঁকে আসামি করা হয়েছে।