লোহাগাড়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা বরইতলী পাহাড় থেকে গত বৃহস্পতিবার রাতে জেসমিন আক্তার (৯) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।জেসমিন ওই এলাকার নূর আহমদের মেয়ে। সে তৃতীয় শ্রেণীর ছাত্রী।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর বাড়ির পাশের পাহাড়ে গরু আনতে গিয়ে সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না যাওয়ায় ২৪ ডিসেম্বর এ ব্যাপারে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বরইতলী পাহাড়ে জেসমিনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদ প্রথম আলোকে জানান, এ ব্যাপারে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।