লোহাগাড়ায় নয় রোহিঙ্গা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বাইয়ারপাড়াসংলগ্ন পাহাড়ি অঞ্চল থেকে নয়জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, গ্রেপ্তার রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে উখিয়ার কুতুপালং থেকে এসে লোহাগাড়ায় দিনমজুরের কাজ করছেন।