লোহাগাড়ায় পরিবেশ অধিদপ্তরের ৫৩ লাখ টাকা জরিমানা আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে গতকাল মঙ্গলবার চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম। জানা গেছে, বড়হাতিয়ার জেডবিএম, বিবিএম, একেবি ও এমবিসি নামের ইটভাটায় পরিবেশদূষণকারী চিমনির ব্যবহার এবং পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র না থাকায় প্রত্যেকের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এ ছাড়া কৃষিজমিতে ইটভাটা স্থাপন ও প্রকৃতির ভারসাম্য নষ্ট করার অভিযোগে জেডবিএমকে ১০ লাখ, বিবিএমকে ১৫ লাখ, একেবিকে পাঁচ লাখ ও এমবিসিকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়। মো. জাফর আলম বলেন, পর্যায়ক্রমে লোহাগাড়ার অন্যান্য ইটভাটাতেও অভিযান পরিচালনা করা হবে।