লোহাগাড়ায় বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল সোমবার থেকে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলায় ১২টি নার্সারি অংশ নিচ্ছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া উপজেলার বটতলী বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমিনুল হক চৌধুরী। সভায় বক্তারা বলেন, আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই।
সভা শেষে কৃষকদের মধ্যে বিনা মূল্যে ফলদ চারা বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আনোয়ার কামাল, নুরুচ্ছফা চৌধুরী, ফরিদ উদ্দিন প্রমুখ।