লোহাগাড়ায় মৎস্য সপ্তাহ পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ স্লোগানে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ২০ জুলাই মৎস্য সপ্তাহ পালিত হয়। এ উপলক্ষে ÿসকালে জেলে ও খামারিদের নিয়ে শোভাযাত্রা, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন।

সভায় উপজেলার তিন সেরা মৎস্যচাষি নুরুল কবির, কুতুব উদ্দিন ও বিধান জলদাশকে পুরস্কৃত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা দীপক কান্তি দাশ প্রমুখ।