লোহাগাড়ায় যুবলীগ কর্মীকে পিটিয়ে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া মাঝের দোকান এলাকায় শফিকুল ইসলাম (২৮) নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। গত শনিবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শফিকুল ইসলাম রাতে স্থানীয় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। ওই সময় ১০-১২ জন মুখোশধারী সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে এলোপাতাড়ি তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে। তাঁর চিৎকারে অন্যরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।