লোহাগাড়ায় যুবলীগের আহ্বায়ক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মুজিবুর রহমান।গত সোমবার রাত ১২টায় মুজিবুর রহমান উপজেলার আধুনগর বাজারে একটি ফার্নিচারের দোকানের সামনে কথা বলার সময় দুটি মোটরসাইকেলযোগে সন্ত্রাসীরা এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ সময় মুজিবুর রহমানের হাতে ও পিঠে গুলি লাগে। তাঁকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।