লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীহাটে গত বুধবার রাত ১১টায় বাস-সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হন।জানা যায়, চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান গাড়িচালক মো. ইলিয়াছ (৫৫)। তাঁর বাড়ি কেউচিয়া এলাকায়। আহত গাড়ীর যাত্রী মো. মুরাদকে (২২) লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি বারোদোনা এলাকায়। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার জানান, দুর্ঘটনার পর হানিফ পরিবহনের গাড়িটি জব্দ করা হয়েছে।