লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি বনপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার বিকেল পাঁচটায়।
জানা যায়, চট্টগ্রাম শহর থেকে কক্সবাজার যাওয়ার পথে চালবোঝাই একটি ট্রাক চুনতি বনপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে অপেক্ষমাণ তিনজন পথচারী গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন, তামিম (৬), দেলোয়ারা বেগম (৪৫) ও অজ্ঞাতনামা একজন। তাঁদের বাড়ি চুনতি বনপুকুর এলাকায়। শিশু তামিমের মা চার দিন আগে মারা যান বলে স্থানীয়রা জানান। এ ছাড়া অজ্ঞাতনামা আরও একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগাড়ার চুনতি পুলিশ বিট কর্মকর্তা ফজলুল হক জানান, চালবোঝাই ট্রাকটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর গিয়ে পড়ে।