লোহাগাড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীন দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ হয়নি। কক্সবাজারের রামু ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা এর প্রমাণ। গতকাল শনিবার বিকেলে লোহাগাড়া উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত লোহাগাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন বক্তারা।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রীনিবাস দাশের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা চন্দন বিশ্বাস বলেন, এখন সংখ্যালঘুদের অস্তিত্বের লড়াই চলছে। এ অবস্থার পরিবর্তন হওয়া জরুরি।
লোহাগাড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রীনিবাস দাশ বলেন, সংখ্যালঘুদের জায়গাজমি জোরপূর্বক দখল করা হচ্ছে। প্রশাসনকে জানিয়ে কোনো প্রতিকার হচ্ছে না।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা কাম্য নয়। প্রশাসন সজাগ রয়েছে। এ দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শত শত বছর ধরে শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে।
সভায় উপস্থিত ছিলেন রনজিত চৌধুরী, তাপস হোড়, সুনীল চৌধুরী, সুভাষ নাথ, গোপাল বড়ুয়া, লিটু দাশ প্রমুখ।