লোহাগাড়ায় ১৭ জামায়াত-শিবির কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ার থানাসংলগ্ন বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ফেব্রুয়ারি গভীর রাতে অভিযান চালিয়ে ১৭ জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. আবদুর শুক্কুর (২০), মো. কুতুব উদ্দিন (২০), মো. শিহাব উদ্দিন (১৯), জসিম উদ্দিন (৩৫), আজিজুল হক (৩৮), মো. শাহজাহান (৪২), ফয়েজ আহমদ (২৬), নাইমুল ইসলাম (১৮), মিজানুর রহমান (৩৫), আবদুল রহমান (৪৫), মোহামঞ্চদ মিয়া (৪৫), জনু মিয়া (৪০), সায়েম উদ্দিন (২০), মোস্তাক আহমদ (৩২), শরাফত উল্লাহ (৪৫), সিরাজুল আরেফিন টুলু (৩৫) ও হাবু রাইখন (২০)।
লোহাগাড়ায় ২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের ক্যাডার ও সহিংসতার মামলার আসামিরা এলাকায় আবারও তৎপরতা শুরু করেছেন বলে প্রার্থীদের অভিযোগ রয়েছে।