লোহাগাড়ায় ২২ ইটভাটা ও ২০ করাতকল বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চলের পাশে প্রতিষ্ঠিত ২২টি ইটভাটা ও ২০টি করাতকল স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন।অনুমোদনবিহীন এসব ইটভাটা ও করাতকল যন্ত্রপাতিসহ এক মাসের মধ্যে সরিয়ে নিতে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই এলাকায় এ ধরনের আরও করাতকল ও ইটভাটা হয়ে থাকলে সেগুলো বন্ধেও কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ, সংরক্ষিত বন ও জীববৈচিত্র্য রক্ষার্থে হাইকোর্ট এই রায় দিয়েছেন।‘সংরক্ষিত বনের পাশে ২২ ইটভাটা, ২০ করাতকল’ শিরোনামে প্রথম আলোতে ২০১১ সালের ১২ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ওই প্রতিবেদন যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয়নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করে।