লোহাগাড়ায় 'হডে' শিল্পী সংস্থার অভিষেক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়া উপজেলার শিল্পী সংস্থা ‘হডে’ এর অভিষেক অনুষ্ঠান গত ২ নভেম্বর সন্ধ্যায় উপজেলার শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়ে। অনুষ্ঠানে কথাসাহিত্যিক হরিশংকর জলদাস এবং সংগীতশিল্পী হালিমা খানকে সংবর্ধনা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান। সংবর্ধিত অতিথি হরিশংকর জলদাস বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটে।
শিল্পী হালিমা খান বলেন, নিজ জন্মস্থানে এটি তাঁর জন্য বিরল সম্মান। সভা শেষে কবির গান, কাওয়ালীসহ গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রীনিবাস দাশ, মুহিউদ্দিন মুহি, মাসুদ চৌধুরী, মো. নুরুচ্ছফা, রফিকুল ইসলাম চৌধুরী, মো. ইলিয়াছ, রুপন কান্তি নাথ প্রমুখ।