লোহাগড়া ইউএনওর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ এপ্রিল লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারের মিঠু মোল্লা নামের এক ব্যবসায়ীর গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ওএমএসের ১০৩ বস্তা গম জব্দ করে গুদামটি সিলগালা করেন। এ গম উদ্ধারে ব্যর্থ হয়ে মিঠু মোল্লার ব্যবসায়ী অংশীদার মিজানুর রহমান বুধবার ইউএনও অরুণকুমার মণ্ডলের বিরুদ্ধে নড়াইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। জানা গেছে, মিজানুর রহমান লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। মামলায় নলদী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. বকতিয়ার রহমান এবং লোহাগড়া ইউএনওর কার্যালয়ের এমএলএসএস মো. সাইদুর রহমানকে আসামি করা হয়েছে।ইউএনও অরুণকুমার মণ্ডল বলেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি আইনগতভাবে মোকাবিলা করা হবে।