লোহাগড়াকে দুর্নীতি ও মাদকমুক্ত করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গত শুক্রবার এক ব্যতিক্রমী সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে উপস্থিত আওয়ামী লীগের নেতারা এই উপজেলাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করার অঙ্গীকার করেন। লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আবদুল হান্নান আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দৌলত আহম্মেদ খান। প্রধান অতিথি ছিলেন সাংসদ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস কে আবু বাকের। সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় এক হাজার লোক উপস্থিত ছিলেন।উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা শিকদার আবদুল হান্নান অঙ্গীকার করে বলেন, ‘এখন থেকে আমি নিজে দুর্নীতি করব না। সন্ত্রাসী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেব না।’