লোহাগড়ার ইতনার গণকবর রক্ষার দাবি
একাত্তরের ২৩ মে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের ৩৯ জন তরুণকে হত্যা করে পাকিস্তানি সেনারা। দীর্ঘ ৪১ বছরেও এই শহীদদের কবরগুলো সংরক্ষণ ও তাঁদের স্মৃতি রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শহীদ পরিবারের সদস্যরা এই গণকবর সংরক্ষণের দাবি জানিয়েছেন।ইতনা গণগ্রন্থাগারের সম্পাদক আতাউর রহমান জানান, ইতনা গণগ্রন্থাগারের উদ্যোগে ও গ্রামের শেখ জামালউদ্দিনের সহযোগিতায় ২০০৮ সালের ১৯ মার্চ ইতনা চৌরাস্তায় শহীদদের নামফলক উন্মোচন করা হয়েছে। এটি উদ্বোধন করেন সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন-উর-রশিদ।জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম কবির জানান, একাত্তরের ২২ মে পাকিস্তানি সেনারা পাশের গোপালগঞ্জ জেলার চরভাটপাড়ায় ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। ওই দৃশ্য সহ্য করতে না পেরে ইতনা গ্রামের অনিল কাপালী এক সেনার অস্ত্র কেড়ে নিয়ে তাকে হত্যা করে। পরের দিন অনিল কাপালীকে খুঁজতে ইতনায় আসে পাকিস্তানি সেনারা। তারা ওই দিন ভোরে গুলি চালিয়ে গ্রামের ৩৯ তরুণকে হত্যা করে। গ্রামের সৈয়দ নবাব আলী জানান, ওই দিন তাঁর চার ভাই শহীদ হন। কিন্তু কবরগুলো নিশ্চিহ্ন হতে চলেছে। ইতনা গ্রামের জীবিত একমাত্র শহীদমাতা আজিজা আলম (৮৫) ক্ষোভের সঙ্গে বলেন, ‘মরার আগে এই গ্রামে শহীদদের সমঞ্চানে একটা সঞ্চৃতিসৌধ দেখে যেতে পারব? মনে অয় না।’