লোহাগড়ায় আ.লীগ নেতার বাড়িতে বোমা হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিবেকানন্দ দাসের (৫২) কচুবাড়িয়ার বাড়িতে বোমা হামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় হওয়া এ হামলায় কেউ হতাহত হয়নি।বিবেকানন্দ দাস জানান, তাঁর বাড়িতে অবস্থিত লাবণী দুগ্ধ খামারের ওপর বোমাটি বিস্ফোরিত হয়েছে। তিনি অভিযোগ করেন, কচুবাড়িয়া দশভুজা মন্দিরের এক একর ৬৯ শতাংশ জমি কয়েকজন ব্যক্তি জোর করে ভোগদখল করছে। ওই জমি উদ্ধার করতে সম্প্রতি মামলা হয়েছে। আর এ মামলায় তিনি মুখ্য ভুমিকা রাখায় হামলা হয়েছে।প্রতিবেশী কানাই লাল দে জানান, বোমার বিকট শব্দ শোনার পর তিনি দেখেন, অনেক ধোঁয়া উড়ছে। বিবেকানন্দের স্ত্রী বুলু রানী দাস (৪০) বলেন, ‘বোমা বিস্ফোরণের সময় আমি খামারেই ছিলাম। আমার স্বামী বসতঘরের বারান্দায় ছিলেন। এখনো ভয় লাগছে।’