লোহাগড়ায় ইউপি সদস্য প্রার্থীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ধোলইতলা গ্রামের গাজী নান্নু মিয়ার বাড়িতে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে একজন সদস্য পদপ্রার্থী।গাজী নান্নু দাবি করেন, ডাকাতেরা নগদ এক লাখ ২০ হাজার টাকা ও প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করেছে। গাজী নান্নু বলেন, নির্বাচনী প্রচারণা সেরে ক্লান্ত অবস্থায় ঘরের দরজা খুলেই ঘুমিয়ে পড়ি। এ সুযোগে মুখোশপরা ১০-১২ জনের ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে রাত একটার দিকে বাড়ির সবাইকে জিম্মি করে ডাকাতি করে। শেষে যাওয়ার সময় তারা একটি ফাঁকা গুলি ছোড়ে।