লোহাগড়ায় ইজিবাইক ও নছিমনের সংঘর্ষে শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক ও নছিমনের সংঘর্ষে ইলমি (১০) নামের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইলমি উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাশার মোল্লার মেয়ে। এ দুর্ঘটনায় ইলমির মা পপি বেগম (৩৮) ও ভদ্রডাঙ্গা বাতাসি গ্রামের লামিয়া খানম (১৪) আহত হয়েছেন। আহত দুজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
আহত যাত্রী লামিয়া খানম জানান, তাঁরা আত্মীয়স্বজন মিলে ১১ জন ইজিবাইকে করে চাচই যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে ইটবোঝাই নছিমনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা সহকারী আইরিন খানম জানান, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।