লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া পৌর এলাকার চোরখালী গ্রামে সখিনা খানম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। গত রোববার রাত আটটার দিকে প্রেমিক হাসান শেখের (২২) বাড়িতে গিয়ে সে বিষপান করে।সখিনা জেসিজি মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সে চোরখালী গ্রামের রাজ্জাক শেখের মেয়ে। প্রেমিক হাসান একই গ্রামের কামরুল শেখের ছেলে।রাজ্জাক শেখ বলেন, ‘হাসান বিয়েতে রাজি না হওয়ায় আমার মেয়ে আত্মহত্যা করেছে।’ তবে কামরুল শেখ বলেন, ‘তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। ছেলে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সে আত্মহত্যা করেছে।’